বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের পৌর সুপার মার্কেটে গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা মার্কেটের হিট কালেকশন ও দুবাই গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামের দুটি দোকানের মাঝে একটি বোমা ছুড়ে মারে। এতে দুবাই গার্মেন্টসের একটি গ্লাস ভেঙে যায়। ঝিনাইদহ সদর থানার এসআই ইয়াসিন আলী জানান, পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলার দুই দোকানের মাঝে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা, কেন এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।