বোমা মেশিনে পাথর তোলা বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালনিরহাটের পাটগ্রামে অবৈধ ‘বোমা মেশিন’ দিয়ে পাথর তোলার সময় গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ৪৫টি মেশিন জব্দ করে খাদে ফেলে দিয়েছে প্রশাসন। কিন্তু এখনো এ মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ হয়নি। খাদ থেকে সেসব মেশিন তুলে দেদার পাথর তোলা হচ্ছে।গত বুধবার সরেজমিনে বালিয়ারডাঙ্গিতে দেখা যায়, খাদে ফেলা ওই মেশিনগুলোর মালিকেরা শ্রমিক নিয়োগ করে রশি ও বাঁশ দিয়ে তুলে কারিগর দিয়ে মেরামত করে আবারও তা দিয়ে পাথর তুলছেন।ধরলা নদীর আশপাশের বাসিন্দারা জানান, অভিযানের সময় নিক্ষেপ করা এসব বোমা মেশিন জব্দ করে ূপ্রশাসনের হেফাজতে না নেওয়ায় মেশিনের মালিকেরা এবার বেপরোয়া হয়ে উঠেছেন। কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তাঁরা এখন দিন-রাত পাথর তুলে যাচ্ছেন। ফলে মেশিনের শব্দে বাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছে।ধরলাপারের বাসিন্দা নবী উদ্দিন বলেন, ‘এলা হামার বাড়িত রাইতোত ঘুম পাড়া যায় না।’ মাঝিপাড়া এলাকার বাসিন্দা সাকিল জানান, অভিযান চালানোর সময় কিছু সময় মেশিন বন্ধ থাকে। এভাবে অভিযান চালিয়ে কোনো লাভ হবে না। কারণ, মেশিনের মালিকেরা প্রভাবশালী। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছেন না। মেশিনগুলো খাদে না ফেলে প্রশাসনের হেফাজতে নিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা প্রয়োজন। তা না হলে মেশিন বন্ধ করা সম্ভব নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মোহামঞ্চদ রহমতুল্লা বলেন, ‘একটি মেশিন জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়ার জন্য যে অর্থ প্রয়োজন, তা প্রশাসনের তহবিলে নেই। তা ছাড়া লোকবলেরও অভাব রয়েছে। তবে আমরা মেশিন বন্ধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’গত ১৭ মে প্রথম আলোয় ‘পাথর উত্তোলনে বোমা মেশিন’ শিরোনামে ছাপা হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।