বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে গত রোববার রাতে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে সরোয়ার আলী (৫০) 
নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। চাঁদা না দেওয়ায় ওই হামলা চালানো হয় বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।
সরোয়ারের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, সম্প্রতি শংকরপাশার খেয়াঘাট এলাকার শাহ্ আলী বেকারির মালিক সরোয়ার
আলীর কাছে মুঠোফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। এ জন্য হত্যার হুমকিও দেওয়া হয়। এ ব্যাপারে ঈদের কয়েক
দিন আগে অভয়নগর থানায় একটি জিডি করেন সরোয়ার।