বোমা হামলার খবরে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহানের ওপর বোমা হামলা হয়েছে, এমন খবর পাওয়ার পর গতকাল রোববার রাতে ফার্মগেট এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল রাত নয়টার দিকে ফার্মগেট থেকে রিকশায় রাজাবাজারের দিকে যাচ্ছিলেন শাহজাহান। এ সময় গ্রিন সুপার মার্কেটের সামনে হঠাৎ একটি বিকট শব্দ হয়। ওই সময়ই বাঁ পাঁজরে ব্যথা অনুভব করলে তিনি একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।