বোমা হামলায় একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলা সদরে গত সোমবার বোমা হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক ফারাজী (৫০) আহত হয়েছেন।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে আজিজুল ফুলতলা বাজারের ফারাজী কমপ্লেক্স গেটে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে সন্ত্রাসীরা আরও দুটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করে। আজিজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।