বোমাং রাজপুণ্যাহ উত্সব ১৪ জানুয়ারি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে বোমাং রাজপরিবারের ১৩৪তম ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উত্সব আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ঐতিহ্যিক ধারাবাহিকতায় জুমচাষি প্রজাদের কাছ থেকে রাজার খাজনা আদায় ও প্রজাদের রাজদর্শনের এ উত্সব এবং পুণ্যাহ মেলা তিন দিন ধরে চলবে। গতকাল বৃহস্পতিবার বোমাং রাজবাড়ির দরবার হলে ৯৫ বছরের প্রবীণ বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। জানা যায়, নবম বোমাং রাজা সানাঞো চৌধুরী ১৮৭৫ সালে প্রজাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ের জন্য বোমাং রাজপুণ্যাহ উত্সব শুরু করেন। বোমাং রাজপুণ্যাহ উত্সব আয়োজনের জন্য পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয় থেকে এবার তিন লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।