বোমার বিস্ফোরণ ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ আবাসিক হলের সামনে গত শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ওই রাতে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এদিকে নগরের বিনোদপুর বাজার এলাকায় গতকাল শনিবার ইমরান হোসেন নামের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই হলের সামনে বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান শিক্ষার্থীরা। পরে কয়েকটি গুলির আওয়াজও পাওয়া যায়। এরপর প্রতিটি আবাসিক হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।