বোমার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা পেতে আতঙ্ক সৃষ্টি করে চাঁদা দাবির অভিযোগে গত বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা রাজধানীর পল্লবী থানা এলাকার এক বাড়িতে বোমা পেতে রেখে চাঁদা চেয়েছিল।ডিবি পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফয়েজ আক্তার (২৪) ও বাবুল হাওলাদার (২৫)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জুলাই রাতে পল্লবীর প্যারিস রোডের ডি ব্লকের এক বাড়ির মালিক হারুন উর রশিদকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোনে বলেন, তাঁর বাসায় বোমা পেতে রাখা হয়েছে। ১০ লাখ টাকা না দিলে বোমার বিস্ফোরণ ঘটিয়ে বাড়ি উড়িয়ে দেওয়া হবে। হারুন বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশের বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। তবে এটি শক্তিশালী কোনো বোমা ছিল না। এ ঘটনায় হারুন পল্লবী থানায় একটি মামলা করেন।