বোমাসদৃশ বস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া মানিকনগর এলাকার একটি মসজিদ থেকে বোমাসদৃশ ১৩টি বস্তু উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে ওই মসজিদের কার্নিশ থেকে পুলিশ বস্তুগুলো উদ্ধার করে। কলারোয়া থানার ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন জানান, বোমাগুলো ক্যাম্পে বালুভর্তি একটি বালতিতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে জিডি করা হয়েছে।