বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের রেলগেট এলাকার গোলপাতা মসজিদের ছাদ থেকে গতকাল বুধবার দুপুরে টেপ দিয়ে পেঁচানো বোমার মতো পাঁচটি জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুসল্লিরা দুপুরে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে ছাদে কৌটাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য মসজিদের ছাদে কেউ এসব রাখতে পারে।