বোমাসদৃশ বস্তু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে গতকাল রোববার সকালে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে ইনুয়া গ্রামের নবকান্ত রায়ের পুকুরের পূর্ব পাড়ের বাঁশঝাড়ে কালো টেপ দিয়ে পেঁচানো বোমাসদৃশ গোলাকার বস্তুটি দেখতে পান স্থানীয় কয়েকজন ব্যক্তি। বিষয়টি ওই গ্রামের সাহজাহান আলী সকাল নয়টার দিকে সাবেক ইউপি সদস্য কানাই লালকে জানান। কানাই লাল থানাকে জানান। পরে পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহেদ আলীসহ পুলিশের কয়েকজন সদস্য সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে ওই বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।