বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের মেজরটিলা এলাকার ফাল্গুনী আবাসিক এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে বোমাসদৃশ বস্তু ও একটি গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৯ সিলেটের মেজর তৌফিক এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটা ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জনমনে ভীতি সৃষ্টির জন্য কেউ এটা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।