বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ডেসটিনি পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এম জুবায়েদ রিপনের বাড়ির সামনে থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখা হয়। এর প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচ রাস্তার মোড়ে জেলার সর্বস্তরের সাংবাদিকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।সমাবেশে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বোমা রাখার হোতাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনাসহ জেলার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।