বোমাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গতকাল সোমবার এক কাঠমিস্ত্রির দোকান থেকে পাঁচটি বোমাসহ আবদুল আজিজ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার হোসেন বলেন, জর্দার কৌটার মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো উদ্ধারকৃত বোমাগুলো পানিভর্তি বালতির মধ্যে রাখা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।