বোমাসহ জেএমবির সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চণ্ডীমণ্ডপ এলাকায় বন বিভাগের ছালুয়া বিট অফিসের কাছ থেকে গত বৃহস্পতিবার একটি হাতবোমাসহ জেএমবির সদস্য মো. সমর আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর বাড়ি উপজেলার রানাকানা গ্রামে।র্যাব-৯, কোম্পানি-২-এর কমান্ডিং অফিসার মেজর জাভেদ জানান, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য মো. সমর আলীকে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সমর আলী নিজেকে জেএমবির সক্রিয় সদস্য এবং অপ্রীতিকর ঘটনা সৃষ্টির লক্ষ্যে বোমাটি নিজের কাছে রেখেছেন বলে স্বীকার করেছেন।পুলিশ ও একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গতকাল শুক্রবার বোমাটি নিষ্ক্রিয় করেছে র্যাবের বোমা নিষ্ক্রিয় দল। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল হক জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।