বোমায় দগ্ধ আল আমিন মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে পেট্রলবোমায় দগ্ধ বাসচালক আল আমিন (২৮) আজ বুধবার বেলা সোয়া ১১টায় মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আল আমিনের শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর বাড়ি গাজীপুর সদরে। বাবা আউয়াল মোল্লা।
হাসপাতাল সূত্র জানায়, ৩ ডিসেম্বর রাতে গাজীপুরে কলাম্বিয়া পোশাক কারখানার সামনে বাস পার্কিংয়ের সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ঝলসে যান আল আমিন ও তাঁর সহযোগী সোলেমান। একই এলাকায় অবস্থিত পোশাক তৈরির একটি কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসের চালক ছিলেন আল আমিন। ওই দিন রাত সোয়া ১১টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ বেলা সোয়া ১১টায় চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।