বোমায় দুই পুলিশসহ সাত শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে বৃহস্পতিবার রাতে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে বোমা বিস্ফোরণে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় সাতটি শিশুও আহত হয়েছে। আহত ব্যক্তিদের যশোর ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিবি পুলিশের ওসি শেখ ওবাইদুল্লাহ জানান, ডিবি পুলিশ মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের বাবু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ধানের গোলায় ফেনসিডিল পাওয়া যায়। সেগুলো বের করতে গিয়ে দুটি বোমাও পাওয়া যায়। মুহূর্তে একটি বোমা বিস্ফোরিত হলে ডিবির এএসআই এনামুল হোসেন ও কনস্টেবল রাশেদুল ইসলাম এবং পাশে থাকা সাত শিশু আহত হয়।