বোমায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বোমা হামলায় নিহত মনোর উদ্দিনের (৩৮) লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বুধবার রাতে সদর উপজেলার নুরপুর বাজারে দাঁড়িয়ে থাকার সময় মনোর উদ্দিনকে লক্ষ্য করে কয়েকজন যুবক বোমা ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। এ সময় তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই হাসপাতালে তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়। মনোর উদ্দিনের বাড়ি সদর উপজেলার চক শ্যামনগর গ্রামে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মনোর উদ্দিনের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির অর্থ ভাগবাঁটোয়ারা নিয়ে আজিবর গ্রুপের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ওসি আরও বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি। তাই পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি।