বোয়ালখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল রোববার মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে এই দুটি মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল চারটায় পশ্চিম শাকপুরা এলাকায় নানার বাড়িতে পুকুরে ডুবে মারা যায় আবির হোসেন (৩)। এর দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার পূর্ব গুমদণ্ডী এলাকায় পানিতে ডুবে মারা যায় দেড় বছর বয়সী মো. নাজিম উদ্দিন। নাজিমের বাবার মোহাম্মদ মামুন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা নাকিব মনসুর প্রথম আলোকে বলেন, পৃথক দুর্ঘটনায় পুকুরে ডুবে যাওয়ার পর দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তাদের আত্মীয়রা। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।