বোরকা পাল্টে নারীদের জাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ ফোরকানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের পেছনে একটি টিনের ঘর। সেখানে শত শত নারী। বোরকা পরা নারীরা একবার ভোট দিয়ে ওই টিনের ঘরে চলে যান। পেঁপের কষ দিয়ে আঙুলের কালি মুছে বোরকা পাল্টে আবার ভোট দিতে আসেন। কিন্তু লাইনে সকাল থেকে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁরা দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে পারেননি। জাল ভোট দিতে সহযোগিতা করেন প্রার্থীদের এজেন্টরা। বিবি রহিমা নামের এক ভোটারের হাতে কালি লাগানো থাকলেও তিনি অস্বীকার করেন। সরেজমিন লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় দেখা যায়, প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে একটি গোপন ঘরে নারীরা বোরকা পাল্টে বারবার জাল ভোট দিচ্ছেন। বিষয়টি স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা জানান, নারীদের মুখ দেখতে চাইলে তাঁরা প্রভাবশালী চেয়ারম্যানের কর্মীদের নিয়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে’ বলে অভিযোগ করেন। এ জন্য কিছু বলা যাচ্ছে না।