ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. বোরহান উদ্দিন (১২) দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। দেড় বছর ধরে বিভিন্ন চিকিৎসকের অধীনে চিকিৎসা করে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক আফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে বোরহান। তার বাবা মো. আবদুর রাজ্জাক আখাউড়া কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মচারী। ছেলের দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসায় ইতিমধ্যে তিনি পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন। কিন্তু বোরহানকে বাঁচাতে আরও প্রায় ছয় লাখ টাকা লাগবে বলে চিকিৎসক জানিয়েছেন। সহায়-সম্বল শেষ করে আবদুর রাজ্জাক বর্তমানে নিরুপায় ও বিপর্যস্ত। তাঁর পক্ষে ছেলের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় প্রিয় সন্তানকে বাঁচাতে বিভিন্ন প্রতিষ্ঠান, সমাজের বিত্তবান, হূদয়বান ও দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবদুর রাজ্জাক, সঞ্চয়ী হিসাব নম্বর: ৪৩৫৭, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া শাখা। বিজ্ঞপ্তি।