বোরো খেতে মাজরার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় চলতি মৌসুমে বোরো জমিতে মাজরা পোকার আক্রমণের ফলে নষ্ট হচ্ছে ধান গাছ। এতে সাতটি ইউনিয়নের বোরো কৃষকেরা হতাশায় ভুগছেন।এলাকাবাসী ও কৃষকেরা জানিয়েছেন, উপজেলার সিংপুর, বাটিবরাইটা, ডুবি, টেংগুরিয়া, পূর্বটেংগুরিয়া, ছাগলিয়ার, ঠাটমার, গোড়াদিঘা, ডিবিধাই, জোয়ানশাহী, বড় হাওর, চইলাতি, হায়াতি, বয়াল্লা ও পইতাইন্না হাওরে বোরো জমিতে মাজরা পোকার আক্রমণ শুরু হয়েছে। গত বুধবার বিভিন্ন হাওরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।পূর্বটেংগুরিয়া গ্রামের কৃষক মিয়া হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিতে মাজরা পোকার কারণে ধান গাছের রং হলুদ হয়ে পচন ধরেছে। নিকলী সদর ইউনিয়নের বড় হাওরের কৃষক শুক্কুর মাহমুদ জানান, তাঁর সাত একর জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকাগুলো ধান গাছের গোড়া থেকে কেটে ফেলছে।নিকলী সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্লক সুপারভাইজার আ. করিম মিয়া বোরো জমিতে মাজরা পোকার আক্রমণের বিষয়টি নিশ্চিত করে বলেন, পোকার আক্রমণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। চলতি বোরো মৌসুমে নিকলী উপজেলায় ১৫ হাজার ২২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ব্লক সুপারভাইজাররা মাঠে কাজ করছেন। কৃষকেরা সময়মতো জমিতে কীটনাশক না দেওয়ায় মাজরা পোকা আক্রমণ করে থাকে। তবে কৃষি অফিস ওই পোকার আক্রমণ থেকে জমির ধান গাছ রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে। প্রতি হেক্টর জমিতে ৫০০ লিটার পানির সঙ্গে সিন জেনটা কোম্পানির ভিরতাকো কীটনাশক ৭৫ গ্রাম মিশিয়ে সেপ্র করা হলে আক্রান্ত জমিকে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।