বোরো চারার সংকট, বিপাকে কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধান লাগানোর পূর্বমুহূর্তে কয়েক দফা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চারার সংকটে পড়েছেন কৃষকেরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার নাগেশ্বরীতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ হাজার ৩৩৫ হেক্টর জমি। এর জন্য কৃষকেরা বীজতলা তৈরি করেছেন এক হাজার ১৫৭ হেক্টর জমিতে।শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বোরোর চারা লালচে, হলুদ ও বিবর্ণ হয়ে নষ্ট হয়ে গেছে। পৌরসভার বাগডাঙ্গা গ্রামের কৃষক আবদুল হাকিম (৪২) বলেন, ‘অন্যান্য বছরের চেয়ে এবার শীত খুব বেশি হওয়ায় আমার চার একর জমিতে লাগানোর জন্য যে বিছন পারছি, তা অর্ধেকেরও বেশি মরে গেছে; যা আছে, তা দিয়ে অর্ধেক জমিতেও লাগানো যাবে না।’ একই ধরনের কথা বলেন হাসনাবাদ ইউনিয়নের ফকিরেরহাট গ্রামের কৃষক মোত্তালেবসহ (৪৭) কয়েকজন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান সরকার বলেন, ‘শীত ও ঘন কুয়াশায় বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। তবে এতে করে বোরো চাষে তেমন প্রভাব পড়বে না। কারণ প্রয়োজনের তুলনায় কিছু বেশি বীজতলা করা হয়েছে।’