বোরো চাষ ও লবণ উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে লোডশেডিং বেড়ে যাওয়ায় বোরো চাষ ও লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে।বিদ্যুৎ বিভাগ বলছে, জেলা সদর থেকে পর্যাপ্ত পরিমাণের বরাদ্দ না পাওয়ায় চাহিদা অনুপাতে সরবরাহ করা যাচ্ছে না।জানা যায়, বছরের শুরুতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। বোরো মৌসুম ও লবণ উৎপাদনের শুরুতে ডিজেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিং বেড়ে যাওয়ায় সেচ দিয়ে চাষাবাদ করতে কৃষকেরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। চলতি মৌসুমের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে পুরো উপজেলায় সারা দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।কৃষি বিভাগ সূত্রে জানায়, চলতি মৌসুমে টেকনাফে প্রায় এক হাজার একর জমিতে বোরো চাষ ও সাড়ে পাঁচ হাজার একর জমিতে লবণ চাষ করা হচ্ছে। এসব চাষে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন ব্যবহার করা হয়। জমিতে পর্যাপ্ত পরিমাণের সেচ দিতে না পারলে বোরো চাষ ও লবণ উৎপাদন ব্যাহত হতে পারে। সাবরাং আছাববনিয়া এলাকার কৃষক আবদুল আমিন বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের ফলে উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। তার ওপর সময়মতো বিদ্যুৎ না থাকায় জমিতে পানি দিতে না পেরে খেতে মড়ক দেখা দিয়েছে।কলেজ শিক্ষার্থী রবিউল হাসান ও সানজিদা খানম আক্ষেপ করে বলে, আগামী ১ এপ্রিল সারা দেশে এইচএসসি ও ফাজিল পরীক্ষা শুরু হবে। বিদ্যুৎ না থাকায় ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা যাচ্ছে না।টেকনাফ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক প্রকৌশলী কামাল উদ্দিন বলেন, পাঁচ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও দৈনিক জেলা সদর থেকে এক থেকে দেড় মেগাওয়াট পাওয়া যাচ্ছে। সে অনুপাতে সরবরাহ করতে গিয়ে ঘন ঘন লোডশেডিং করা হচ্ছে।