প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০১৬-এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা। উপজেলা খাদ্য কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মো. আশরাফুল আফসারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ। এ বছর শিবপুর উপজেলায় ১ হাজার ৩৯৭ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হবে।