বোরোর সেচে খরচ বাড়ছে কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার মোহনপুর গ্রামের কৃষক মো. রবিউল বোরোখেতে সেচের জন্য বিঘাপ্রতি তিন হাজার ৫০০ টাকা অগ্রিম পরিশোধ করেছেন। কিন্তু বিদ্যুত্-সংকটের কারণে শ্যালো মেশিনের (অগভীর নলকূপ) মালিক খেতে পানি সরবরাহ করতে পারছেন না। এখন বাড়তি টাকা খরচ করে ডিজেলচালিত শ্যালো মেশিন থেকে সেচের ব্যবস্থা করেছেন তিনি। রবিউল জানান, অগ্রিম টাকা দিলেও লোডশেডিংয়ের কারণে তাঁর মতো শত শত কৃষককে এভাবে সেচের ব্যবস্থা করতে হচ্ছে। দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষক মো. আনোয়ার আলী বলেন, ডিজেলচালিত শ্যালো মেশিন থেকে পানি সরবরাহের ব্যবস্থা করায় বিঘাপ্রতি সেচখরচ এক হাজার টাকা বেড়ে গেছে।তবে এই দুর্দশার কথা মানতে নারাজ স্থানীয় বিদ্যুৎউন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তাদের দাবি, জাতীয় গ্রিড থেকে চাহিদার ৯৩ ভাগ বিদ্যুৎপাচ্ছেন তাঁরা। অপরদিকে স্থানীয় দুটি পল্লী বিদ্যুৎসমিতির বক্তব্য, বিদ্যুৎউন্নয়ন বোর্ড চাহিদার অর্ধেক বিদ্যুত্ও তাঁদের সরবরাহ করতে পারছে না।দিনাজপুর বিদ্যুৎউন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহফুজার রহমান প্রথম আলোকে জানান, দিনাজপুরের ১৩ উপজেলার জন্য প্রতিদিন ১২৫ থেকে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎপ্রয়োজন। সরবরাহ পাওয়া যাচ্ছে ১১৫ থেকে ১২১ মেগাওয়াট। তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, জাতীয় গ্রিড থেকে প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া বিদ্যুতের ৪০ ভাগ পায় বিদ্যুৎউন্নয়ন বোর্ড আর বাকি ৬০ ভাগ দেওয়া হয় পল্লী বিদ্যুৎসমিতিকে। বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত পিক আওয়ারে ৫৫ ভাগ পায় বিদ্যুৎউন্নয়ন বোর্ড এবং ৪৫ ভাগ পায় পল্লী বিদ্যুত্। আর রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত ৭০ ভাগ বিদ্যুৎদেওয়া হয় পল্লী বিদ্যুেক। পুরো বোরো মৌসুমে এ পদ্ধতিতে বিদ্যুৎসরবরাহ হবে বলে তিনি জানান। তবে বিদ্যুৎউন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বক্তব্যের সঙ্গে একমত নয় পল্লী বিদ্যুৎসমিতি। দিনাজপুর পল্লী বিদ্যুৎসমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রতিদিন পল্লী বিদ্যুতের চাহিদা ৫৫ মেগাওয়াট। কিন্তু দিনের বেলা ৫৫ মেগাওয়াটের চার ভাগের এক ভাগ বিদ্যুৎপাওয়া যায়। বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত পাওয়া যায় ২০ মেগাওয়াট বিদ্যুত্। রাত একটা থেকে সকাল সাতটা পর্যন্ত এক দিন চাহিদার অর্ধেক এবং পরদিন কোনো লোডশেডিং থাকে না। দিনাজপুর পল্লী বিদ্যুৎসমিতি-২-এর মহাব্যবস্থাপক নরেন্দ্রনাথ সরকার প্রথম আলোকে বলেন, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর—এই পাঁচটি উপজেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৩৫ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎউন্নয়ন বোর্ড থেকে সরবরাহ হয় ২০ থেকে ২২ মেগাওয়াট। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ারুল আলম বলেন, দিনের বেলা গ্রামে বিদ্যুৎথাকে না। রাতে বিদ্যুৎএলেও বারবার লোডশেডিং হওয়ায় সেচের পানি নিয়ে কৃষক সমস্যার মুখে পড়েছেন।