প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে নরসিংদী এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস দশম স্থান অধিকার করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট ৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে নয়জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। থার্মেক্স গ্রুপের পরিচালক নাসিমা মোল্লা ২০০৮ সালে বিদ্যালয়টি শহরের বিলাসদী এলাকায় নিজ নামে প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয় থেকে ২০১২ সাল থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে আসছে।