বোর্ডে সেরা কুমিল্লা জিলা স্কুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। শিক্ষা বোর্ড যে পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করেছে, সেই তালিকায় সর্বোচ্চ ৯১ দশমিক ৭৬ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় ফেনী গার্লস ক্যাডেট কলেজ পেয়েছে ৯১ পয়েন্ট। তৃতীয় কুমিল্লা ক্যাডেট কলেজে পেয়েছে ৯০ দশমিক শূন্য ৯ পয়েন্ট। এবার কুমিল্লা জিলা স্কুলের ৩৮১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩১৭ জন। এর মধ্যে ৩১৩ জনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা শাখায় ২১ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে চারজন।