বোর্ডে সেরা ক্যাডেট কলেজ, দ্বিতীয় অমৃতলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়ে এবার বরিশাল শিক্ষা বোর্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে বরিশাল ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানের ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে, আর জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।বরিশাল বোর্ডে এ বছর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নগরের অমৃতলাল দে মহাবিদ্যালয়। এই প্রতিষ্ঠানের ৮৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পাস করেছে ৮৫৯ জন। পাসের হার ৯৮ দশমিক ১৭। সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে এর অবস্থান দ্বিতীয়।জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৩ জন জিপিএ-৫সহ মোট পাস করেছে ৭২৮ জন। পাসের হার ৮৩ দশমিক ২০।