প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০-এর মধ্যে ১৯তম স্থান দখল করেছে। বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২২৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৭৭ জনের মধ্যে ১৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের সবাই পাস করেছে। বাণিজ্য বিভাগের ৫২ জন শিক্ষার্থীর মধ্যে নয়জন জিপিএ-৫ পেয়েছে। এ বিভাগে দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম বলেন, তাদের বিদ্যালয় এবার বোর্ডের তালিকায় ১৯তম স্থান পাওয়ার পাশাপাশি জেলায় প্রথম স্থান অধিকার করেছে।