অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকায় তিন নম্বর কম পাওয়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা। ওই পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নপত্রে বাংলা ও ইংরেজি মাধ্যমের প্রশ্নপত্রে দুটি গরমিল ও একটি ভুল ছিল।শিক্ষকেরা বলছেন, ইংরেজি ভার্সনের প্রশ্নে ভুল অনুবাদ করায় দুই এবং পাঠ্যবইয়ের আদলে প্রশ্ন না করায় এক নম্বর কম পেতে পারে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। তবে বোর্ড বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে। এ নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই।৮ নভেম্বর জেএসসির সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা মাধ্যমে বহু নির্বাচনী প্রশ্নপত্রের (ক সেট) ২৩ নম্বর প্রশ্ন ছিল, ‘ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?’ কিন্তু ইংরেজি মাধ্যমের ২৩ নম্বর প্রশ্নটি ছিল ডযবহ ধিং ঃযব উধহরংয ঊধংঃ ওহফরধ ঈড়সঢ়ধহু ভড়ৎসবফ? শিক্ষকেরা জানিয়েছেন, এই অনুবাদ ভুল। কারণ ‘ডাচ’ এবং ‘ডেনিশ’ ভিন্ন দুটি জাতি। তারা আলাদা আলাদা সময়ে ভারতবর্ষে এসেছিল। পাঠ্যবইয়ে সেভাবেই লেখা আছে।বাংলা মাধ্যমের বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠায় বলা আছে, ‘হল্যান্ডের অধিবাসীগণ ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত। তারা ১৬০২ সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বাণিজ্য-সংঘ করে।’ অন্যদিকে ‘ডেনমার্কের লোকদের বলা হয় ডেনিশ বা দিনেমার। তারা ১৬১৬ সালে “ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি” গঠন করে এ দেশে আসে।’ বাংলা বইয়ের মতো ইংরেজি ভার্সনের ২৩ পৃষ্ঠায়ও একই তথ্য দেওয়া আছে।পরীক্ষার প্রশ্নপত্রে সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া ছিল তাতে (ক) ১৬০২ ও (গ) ১৬১৬ দুটি সালই দেওয়া আছে। তবে ঢাকা বোর্ড পরীক্ষকদের যে উত্তরপত্র সরবরাহ করেছে, তাতে বাংলা মাধ্যমের প্রশ্নপত্র অনুসরণ করে সঠিক উত্তর (ক) দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। এর ফলে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সঠিক উত্তর (গ) ১৬১৬ সাল ভুল হিসেবে বিবেচিত হচ্ছে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা এ প্রশ্নের নম্বর থেকে বঞ্চিত হচ্ছে।এ ছাড়া ৯ নম্বর প্রশ্ন ছিল, ‘ম্যাসিয়ার জাতি কোথায় বাস করে?’ প্রশ্নের ইংরেজি ভার্সনে ম্যাসিয়ারের বানান লেখা হয়েছে 'গধংরবৎ'। কিন্তু ইংরেজি ভার্সনের পাঠ্যবইয়ের (চ্যাপ্টার ৯, পৃষ্ঠা ৮৭) বানানটি হচ্ছে 'গধমুধৎ'। ভুল বানান দেওয়ায় অনেক শিক্ষার্থী এ প্রশ্নের উত্তরই দিতে পারেনি। কারণ, তাদের কাছে 'গধংরবৎ' শব্দটি অপরিচিত।৩২ নম্বর প্রশ্নটি হচ্ছে, ‘জুলাই মাসে উত্তর আমেরিকায় কোন ঋতু বিরাজ করে?’ এ প্রশ্নটি করা হয়েছে বইয়ের দশম অধ্যায় (উত্তর আমেরিকা মহাদেশ) থেকে। কিন্তু পাঠ্যবইয়ের এ অধ্যায় বা অন্য কোথাও উত্তর আমেরিকায় কোন মাসে কোন ঋতু—এ সম্পর্কিত কোনো তথ্য দেওয়া নেই। তবে বইয়ের পরবর্তী অধ্যায়ে (দক্ষিণ আমেরিকা মহাদেশ, পৃষ্ঠা ৭৮) বলা আছে, দক্ষিণ আমেরিকায় শীতকাল জুলাই মাসে। পাঠ্যবইয়ে না থাকায় অনেক শিক্ষার্থী এ প্রশ্নের উত্তর দেয়নি বলে জানিয়েছে।এই তিনটি ভুলের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্রে ভুল ইংরেজি অনুবাদ করার বিষয়টি তাদেরও নজরে এসেছে। পরীক্ষার দিনই ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীদের কেন্দ্রগুলোতে বাংলা প্রশ্ন পাঠানো হয়েছিল। শিক্ষকদের এটি অনুসরণ করে শিক্ষার্থীদের বিষয়টি জানাতে বলা হয়েছিল। কেউ যদি এই বার্তা না পেয়ে থাকলে বিষয়টি বিবেচনা করা হবে। অনুবাদের ভুলের ব্যাপারে তিনি বলেন, ‘যারা বাংলা থেকে অনুবাদ করে ইংরেজি প্রশ্ন করেছে, তাদের ইতোমধ্যে ডাকা হয়েছে। পরীক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই। তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি দেখা হবে।’