প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বোল্ড) আজীবন সম্মাননা পেয়েছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য মো. গোলাম সামদানী। সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। অধ্যাপক গোলাম সামদানী গ্লোবাল পার্টনারশিপের একজন সহপ্রতিষ্ঠাতা। তিনি ২০০৬-০৯ সালে আমেরিকার এসআইটি গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে ‘ভিজিটিং প্রফেসর’ ছিলেন। বিজ্ঞপ্তি