বোস্টন ম্যারাথনে হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতায় গত সোমবার হামলায় এক শিশুসহ তিনজন নিহত ও ১৪০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে গতকাল মঙ্গলবার পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বোস্টন ম্যারাথনে সন্ত্রাসী হামলায় এক শিশুসহ তিনজন নিহত ও অনেকের আহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’ তিনি বলেন, বাংলাদেশ সরকার সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায় এবং মানবতার বিরুদ্ধে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা ছাড় পেতে পারে না। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণ ও সরকার যুক্তরাষ্ট্রের পাশে থাকবে।