বোস্তামি পুকুর ও কাছিম সংরক্ষণে বেলার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হজরত বায়েজিদ বোস্তামি (রহ.)-এর মাজারের ঐতিহ্যবাহী পুকুরপাড়ে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নির্মাতাপ্রতিষ্ঠান জেএমজি হোল্ডিং ডেভেলপমেন্টকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।গতকাল মঙ্গলবার দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়, পুকুরটি বিরল প্রজাতির বোস্তামি কাছিমের একমাত্র অভয়ারণ্য। অ্যাসপিডেরিটিস নাইগ্রিক্যান্স নামের এই প্রজাতির কাছিম বিশ্বের আর কোথাও নেই। এই প্রজাতির কাছিমের জীবনধারণের জন্য পুকুরপাড়ের উন্মুক্ত এলাকা এবং পর্যাপ্ত সূর্যালোক ও বাতাস প্রয়োজন। পুকুরপাড়ে বহুতল ভবন ও মার্কেট নির্মিত হলে কাছিমগুলোর স্বাভাবিক চলাফেরা ও বৃদ্ধি বাধাগ্রস্ত হবে।