বোয়ালখালী ও নগরে বিএনপির একাংশের প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বোয়ালখালীতে মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের গুমদণ্ডী এলাকায় এ কর্মসূচি পালিত হয়।একই সময়ে এরশাদ উল্লাহর অনুসারীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে একটি প্রতিবাদ সভা করেন।দলীয় সূত্র জানায়, বোয়ালখালীর সভায় বক্তারা অবিলম্বে এরশাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এ জন্য তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করেন।নগরের প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে নগরের চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ থানা এলাকার বিএনপির একাংশের কর্মী-সমর্থকেরা অংশ নেন। এরশাদ উল্লাহকে বহিষ্কারের জন্য মোরশেদ খানের ইন্ধন রয়েছে বলে বক্তারা দাবি করেন।