বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী এলাকায় খাল দখল করে বিপণিবিতান নির্মাণের দায়ে মো. জসিম (৪২) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম এই অভিযান পরিচালনা করেন।
ইউএনও বলেন, উপজেলার রায়খালী খাল অবৈধভাবে ভরাট করে বিপণিবিতান নির্মাণের দায়ে জসিমকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় খাল ভরাটের কাজে ব্যবহৃত বালু জব্দ করা হয়েছে। তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।