বোয়ালখালীতে খেলাঘর কবিতা উৎসবের প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটি কবিতা উৎসবের আয়োজন করছে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা ১৭ জানুয়ারি বোয়ালখালী স্কাউটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
খেলাঘর উপজেলা কমিটির আহ্বায়ক আবুল ফজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রেজাউল কবীর। বক্তব্য দেন জামাল আবদুল নাসের, ডা. মিহির বরণ বড়ুয়া, প্রদুল কান্তি দে, মো. সোলায়মান, প্রলয় চৌধুরী, জুয়েল চৌধুরী, অমল চক্রবর্তী, সুকান্ত শীল, সজীব নাথ, পাবেল নাথ, তরুণ বড়ুয়া, মৃত্যুঞ্জয় দাশ, অনুপম বড়ুয়া প্রমুখ।
বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বরচিত ছড়া, কবিতা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে খেলাঘর আসরের স্থানীয় শাখায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানতে ০১৮১৮-১৫৭৪২৮ নাম্বারে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।