বোয়ালখালীতে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা-করলডেঙ্গা ইউনিয়নের সাদারপাড়া এলাকা থেকে গত বুধবার রাতে শামীমা আকতার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী জানায়, পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামের জাফর আহমদের মেয়ে শামীমা আকতারের সঙ্গে ২০০৭ সালে বোয়ালখালী আহলা-করলডেঙ্গা ইউনিয়নের সাদারপাড়ার সোনা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীরের বিয়ে হয়। জাহাঙ্গীর শিপইয়ার্ডে চাকরি করতেন। বছর খানেক আগে জাহাঙ্গীর চাকরিচ্যুত হয়ে বেকার হন। অভাব-অনটনের কারণে তাঁদের সংসারে অশান্তি লেগে থাকত। শামীমার বড় ভাই মো. সোলাইমান দাবি করেন, শ্বশুরপক্ষের লোকজন নির্যাতন করে তাকে হত্যা করেছেন, কিন্তু তাঁরা প্রচার করছেন, শামীমা আত্মহত্যা করেছে।বোয়ালখালী থানার এসআই মো. আলাউদ্দিন জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।