বোয়ালখালীতে পূজায় হামলায় ১০ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভারাম্বাঘাট জেলেপাড়ার সরস্বতী পূজায় মাদকসেবীরা হামলা করেছে। এতে মহিলাসহ ১০ জন আহত হন। গত মঙ্গলবার রাতে মাইকে গান বাজানো নিয়ে মাইকবাদকের সঙ্গে পাড়ার লোকজনের বাগিবতণ্ডা হয়। মাইকবাদকের আত্মীয় ইব্রাহীম তখন পাঁচ-ছয়জন সাঙ্গপাঙ্গ নিয়ে জেলেদের মারধর করেন। পরে অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন তাঁরা। ভোরে দলে ভারী হয়ে আবারও হামলা চালান তাঁরা। ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, জরিমানাসহ ভবিষ্যতে হামলা না করার মুচলেকা নিয়ে দুই পক্ষের মীমাংসা করে দেওয়া হয়েছে।