বোয়ালখালীতে বসতঘরে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকায় গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে কানুনগোপাড়া এলাকার আহমেদ হোসেনের একটি বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। পরে তা বাকি তিনটি ঘরেও ছড়িয়ে পড়ে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন অগ্নিকাণ্ডের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, অগ্নিনির্বাপক দল ভোররাত চারটা ৫০ মিনিটে আগুন নেভানোর কাজ শেষে করেছে। এতে কেউ হতাহত হয়নি।