বোয়ালখালীতে হাতির আক্রমণে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রূপণ দাশ (৪২)। তিনি উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের যতীন্দ্র দাশের ছেলে।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দীন ফারুকী জানান, পাহাড় থেকে নেমে আসা হাতির পাল তিন দিন ধরে জ্যৈষ্ঠপুরা-খরণদ্বীপসহ আশপাশের গ্রামে ঘোরাফেরা করছিল। আজ সকাল ছয়টার দিকে জ্যৈষ্ঠপুরার কৃষক রূপণ দাশকে আক্রমণ করে। এ সময় তিনি জমিতে কাজ করছিলেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ২৪ নভেম্বর বোয়ালখালী উপজেলায় হাতির আক্রমণে তিনজনের মৃত্যু হয়।