বোয়ালমারীতে এক বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে। আট থেকে দশজনের মুখোশ পরা একটি ডাকাতদল জানালার শিক ভেঙে ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্রের মুখে পাট বিক্রির চার লাখ টাকা, চার ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সারন্দী গ্রামে গণপূর্ত বিভাগ ঢাকায় কর্মরত ইলেকট্রিশিয়ান সিদ্দিক শেখের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। তাঁর ছেলে ইমরান শেখ বলে, ‘রাত দুইটার দিকে ডাকাতেরা ঘরের জানালার শিক ভেঙে ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিমিঞ্চ করে চার লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।