বোয়ালমারীতে দুই কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর চিতার বাজার সড়কের পাশের বিল থেকে গতকাল বুধবার রাত সাড়ে আটটায় অজ্ঞাত দুই কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম জানান, এলাকার ছেলেরা পাটক্ষেতে যাওয়ার পথে ওই লাশ দুটি দেখতে পেয়ে এলাকাবাসীর মাধ্যমে আমাকে জানালে আমি পুলিশে খবর দিই। স্থানীয় জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে ১০-১২ দিন আগে হত্যা করে কেউ লাশ দুটি এখানে ফেলে রেখে গেছে।