বোয়ালমারীতে প্রাইম ব্যাংকের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত সোমবার প্রাইম ব্যাংক লিমিটেডের ১২১তম শাখা ও ১১৪তম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক কাজী সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে নতুন শাখার উদ্বোধন করেন। শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু। স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী । বিজ্ঞপ্তি।