বোয়ালমারীতে লোডশেডিং, সেচ ব্যাহত, দুর্ভোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।বোয়ালমারী সদরের গৃহবধূ হাসিনা বেগম বলেন, ‘এক মাস ধইরা খুব সমস্যায় আছি। কারেন্ট একবার গেলে আর আসার নাম থাকে না। গরম যত বাড়তেছে, করেন্ট তত বেশি যাচ্ছে।’উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রুহল আমিন বলে, ‘বিদ্যুৎ না থাকলে দিনে একরকম পড়াশোনার কাজ চালাইয়া নেওয়া যায়। কিন্তু রাতে না থাকলে পড়াশোনা করা কঠিন হইয়া যায়। আর কয় দিন পর পরীক্ষা, জানি না কী হবে!’বোয়ালমারী পৌরসভার মেয়র আ. শুকুর শেখ বলেন, লোডশেডিংয়ের কারণে বোয়ালমারীতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।বোয়ালমারী পল্লী বিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ আবদুল লতিফ বলেন, সেচপাম্প ও বাসাবাড়িতে বৈদ্যুতিক পাখা চালু হওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। অপর দিকে গ্যাসের প্রবাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে লোডশেডিংয়ের তীব্রতা বাড়ছে। বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টা লোডশেডিং হচ্ছে।