বোয়ালমারীতে স্কুলছাত্র কালকিনিতে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মো. সাব্বির (১০) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের পুকুর থেকে অজ্ঞাত তরুণীর (২০) লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা সাব্বিরের মৃতদেহ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সাব্বিরের গলায় শ্বাসরোধে হত্যা করার চিহ্ন পাওয়া গেছে। সে তার দূরসম্পর্কের নানা বোয়ালমারীর শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিকুল ইসলাম সিকদারের বাড়িতে থেকে পড়াশোনা করত।এদিকে কালকিনি থানার এসআই ইমতিয়াজ বলেন, গতকাল শনিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।