বোয়ালমারীতে ১৩ দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজারে নৈশপ্রহরীদের বেঁধে রেখে ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।এলাকাবাসী, নৈশপ্রহরী ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি পিকআপে করে ২০-২২ জন ডাকাত বাজারে আসে। তারা অস্ত্রের মুখে বাজারের পাঁচজন নৈশপ্রহরীকে মাছ বাজারের নিয়ে বেঁধে রাখে। পরে ১৩টি দোকানের শাটারের তালা ভেঙে টাকাসহ মালামাল নিয়ে গেছে। বাজার বণিক সমিতির সভাপতি সরো ব্যাপারী জানান, ডাকাতেরা নগদ টাকা, রুপা, মুঠোফোনসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।