বোয়েসেলের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানি, বোয়েসেলের দায়িত্বহীনতা ও দুর্নীতি, প্রার্থীদের ভোগান্তি’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জনশক্তি রপ্তানিকারক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর স্বাক্ষর করা প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘বোয়েসেলের দায়িত্বহীনতা, দুর্নীতি ও অনিয়মের কারণে ৮০০ প্রার্থীর দক্ষিণ কোরিয়া যাওয়া আটকে গেছে মর্মে প্রকাশিত তথ্য সঠিক নয়। প্রকৃতপক্ষে স্বাভাবিক নিয়মেই এ পর্যন্ত ৮৫২ জন কর্মী তালিকা থেকে বাদ পড়েছেন। এ ক্ষেত্রে বোয়েসেলের ব্যর্থতা বা দায়িত্বহীনতা নেই। এসব ব্যবস্থাপনা করে এইচআরডি কোরিয়া কর্তৃপক্ষ। প্রার্থীদের দুর্নীতির ও অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগও সঠিক নয়। এসব অভিযোগকারীর দুর্নীতির প্রমাণ দাখিলের আহ্বান জানাচ্ছি।’প্রতিবাদপত্রে আরও বলা হয়, বায়রার সভাপতির বরাতে প্রকাশিত বক্তব্য দায়িত্বশীলতার পরিচয়বাহী নয়।প্রতিবেদকের বক্তব্য: প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে এবং প্রতিটি অভিযোগের বিষয়ে বোয়েসেলের বক্তব্যও দেওয়া হয়েছে। প্রতিবাদপত্রেও একই ধরনের কথা বলা হয়েছে।