বৌদ্ধ মন্দিরে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আশ্বিনী পূর্ণিমা উদ্যাপনে সহায়তা হিসেবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সরকার দেশের ২৮টি বৌদ্ধ মন্দিরে ১৪ হাজার টন জিআর চাল বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ঢাকা জেলার সাতটি বৌদ্ধ মন্দিরের জন্য সাড়ে তিন টন ও পটুয়াখালী জেলার ২১টি মন্দিরের জন্য সাড়ে ১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক মঞ্জুরিপত্র জারি করা হয়। ফলে আগামী রোববার থেকে এই চাল বরাদ্দ দেওয়া শুরু করা যাবে।