প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মুসলিম হলে দুই দিনব্যাপী তৃতীয় বৌদ্ধ যুব উৎসব শুরু হবে ১৮ ডিসেম্বর। সেমিনার, গল্প, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে উৎসবে।
গতকাল শনিবার নগরের কাজীর দেউড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। উৎসবের আয়োজক বৌদ্ধ ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপ, বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রকৌশলী অভিজিত বড়ুয়া। তিনি উৎসব কমিটির চেয়ারম্যান। উৎসবের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সজীব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী ও নির্বাহী পরিচালক মনজরুল হাসান চৌধুরী। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম